×

জাতীয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৭:০০ পিএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড উন্নীত করার দাবিকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো আগে সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে, এরপর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

তিনি জানান, অর্থমন্ত্রী ইতোমধ্যে সংসদে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর সম্মতির পর বিষয়টি বাস্তবায়িত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শুক্রবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

নুরুল হক নুর বলেন, প্রশাসনকে ওপর থেকে নিচ পর্যন্ত জনবান্ধব হতে হবে, যাতে সরকারি অফিস-আদালতে সেবা নিতে এসে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন। তিনি আরও জানান, প্রবাসীদের ভোগান্তি কমাতে খুব শিগগিরই প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে যারা দেশকে অস্থিতিশীল করেছিল, সেই ফ্যাসিস্ট ও মাফিয়া গোষ্ঠী এখনো বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তার দাবি, প্রতিবেশী একটি দেশের সহায়তায় সিভিল বা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

এ কারণে সচিবালয় ঘেরাওয়ের মতো উসকানিমূলক কর্মসূচিতে অংশ না নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান নুরুল হক নুর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: পরীক্ষা বাতিল, ক্ষতিপূরণ চান চাকরিপ্রার্থীরা

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: পরীক্ষা বাতিল, ক্ষতিপূরণ চান চাকরিপ্রার্থীরা

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

দিল্লির আন্দোলনে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

দিল্লির আন্দোলনে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App