×

জাতীয়

আজ যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১০:১৯ এএম

আজ যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ছবি: সংগৃহীত

ফিডার স্থানান্তর কাজের জন্য আজ সুনামগঞ্জ শহরের বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৭ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ট্রাফিক পয়েন্ট থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত চার লেনে উন্নীতকরণ কাজের অংশ হিসাবে সড়ক ও জনপদ বিভাগের সামনের ১১ কেভি থানা ও ১১ কেভি আমবাড়ি ফিডার স্থানান্তর করা হবে।

আরো পড়ুন: শেখ হাসিনার সঙ্গেই দেশে ফিরবেন সাকিব

এজন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থানা ফিডারের আওতাধীন পিটিআই স্কুল এরিয়া, আমপাড়া, জামতলা, পুরাতন বাস স্ট্যান্ড, সোমপাড়া, আরপিন নগর (আংশিক),  মুক্তার পাড়া, পৌরবিপনি, কালীবাড়ী, বালুর মাঠ, উকিলপাড়া, কাজির পয়েন্ট, প্রিয়াঙ্গ মার্কেট এলাকা, এসপি বাংলো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল কত?

বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল কত?

বাসের ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন কবে?

বাসের ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন কবে?

‘এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল’

‘এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল’

সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App