×

জাতীয়

আটকে পড়া বিমানের ফ্লাইট উদ্ধারে রোমে পৌঁছাল প্রকৌশলী দল

Icon

মাহফুজ খান

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:৫৭ এএম

আটকে পড়া বিমানের ফ্লাইট উদ্ধারে রোমে পৌঁছাল প্রকৌশলী দল

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে খুচরা যন্ত্রাংশ নিয়ে রোমে পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলী দল। ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে থাকা বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি মেরামতে কাজ শুরু করেছে দলটি।

শনিবার (৮ আগস্ট) স্থানীয় সময় বেলা ১টা ৫৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করে। পরে বাংলাদেশ সময় রাত ১১টা ১৬ মিনিটে, রোমের স্থানীয় সময় ১৯টা ১৬ মিনিটে ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি মেরামতের জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও প্রকৌশলী দল ইতালিতে পৌঁছেছে।

আরো পড়ুন: প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ বহনকারী বিজি-৩০৫ ফ্লাইটটি শনিবার স্থানীয় সময় বেলা ১টা ৫৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করে। পরে বাংলাদেশ সময় রাত ১১টা ১৬ মিনিটে, রোমের স্থানীয় সময় ১৯টা ১৬ মিনিটে ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।

আটকে থাকা উড়োজাহাজটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-৩০০ইআর মডেলের। যান্ত্রিক ত্রুটির কারণে এটি রোমে আটকা পড়ে। উড়োজাহাজটি দ্রুত সচল করতে ঢাকা থেকে বিশেষজ্ঞ প্রকৌশলী দল এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ পাঠানো হয়।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, রোমে পৌঁছানোর পরপরই উড়োজাহাজটির কারিগরি কাজ শুরু হয়েছে। প্রকৌশলী দল ত্রুটি নিরসনের কাজ সম্পন্ন করার পর উড়োজাহাজটি পুনরায় চলাচলের উপযোগী হবে।

বিমান কর্তৃপক্ষের আশা, মেরামতের কাজ দ্রুত শেষ হলে রোমে আটকে থাকা যাত্রীরা রোববারের মধ্যেই দেশে ফিরতে পারবেন।

উড়োজাহাজটির কারিগরি ত্রুটি নিরসনে প্রকৌশলী দলের কাজ শেষ হওয়া এবং পরবর্তী ফ্লাইট পরিচালনার সময়সূচির ওপরই যাত্রীদের দেশে ফেরার বিষয়টি নির্ভর করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি ও ১১ দ্বিপক্ষীয় বৈঠক

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি ও ১১ দ্বিপক্ষীয় বৈঠক

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App