×

জাতীয়

বাংলাদেশের পর্যটন খাতে একসঙ্গে কাজ করতে চায় ইন্দোনেশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০২:৩৮ পিএম

বাংলাদেশের পর্যটন খাতে একসঙ্গে কাজ করতে চায় ইন্দোনেশিয়া

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। একই সঙ্গে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি।

রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ আগ্রহের কথা জানান।

সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে ইন্দোনেশিয়ার একসঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান।

মন্ত্রী আফরোজা খানম বলেন, বর্তমান সরকার দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইন্দোনেশিয়ায় বাংলাদেশি পর্যটকদের যথেষ্ট চাহিদা রয়েছে। বাংলাদেশ সরকার দেশীয় সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে।

ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়নের অংশ হিসেবে মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া এভিয়েশন হাব প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল (এমআরও) ইউনিট তৈরির কথা ভাবছে সরকার।

এ সময় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের হসপিটালিটি খাতের উন্নয়নে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার ক্ষেত্রে সরকারের সঙ্গে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা

পুলিশে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা

শেখ হাসিনার বিচার নিয়ে কূটনৈতিক বার্তা দিলো যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার বিচার নিয়ে কূটনৈতিক বার্তা দিলো যুক্তরাষ্ট্র

কমলো স্বর্ণের দাম, ক্যারেটের প্রতি কত?

কমলো স্বর্ণের দাম, ক্যারেটের প্রতি কত?

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্তে নিহত ১৪

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্তে নিহত ১৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App