×

জাতীয়

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:৫৬ পিএম

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

ছবি : সংগৃহীত

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে জল্পনা বা উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে রোববার (৯ আগস্ট) বিকেলে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে নয়াদিল্লি থেকে ঢাকায় আসেন পরাগ জৈন।

প্রতিনিধিদলে পরাগ জৈনের সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, ‘র’ প্রধানের এই সফর নিয়মিত সফরের অংশ। দুই দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা নিয়মিতভাবে একে অপরের দেশে সফর করে থাকেন। এসব সফরে নিরাপত্তা পরিস্থিতি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়ে থাকে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ‘র’ প্রধানের বৈঠক

সফরকালে পরাগ জৈন বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলামের সঙ্গেও বৈঠক করেছেন বলে জানা গেছে।

পরাগ জৈন ‘র’-এর প্রধানের দায়িত্বের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) বিশেষ সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ঢাকায় আসার আগে পরাগ জৈন চীন সফর করেছিলেন বলেও জানা গেছে। তবে তাঁর ঢাকা সফরকে ঘিরে বিশেষ কোনো রাজনৈতিক বা কূটনৈতিক বার্তা রয়েছে এমন কোনো তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App