×

জাতীয়

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৫:১৪ পিএম

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির সাক্ষাতের বিষয়টি জানান।

অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে সংগঠনটির আট সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে অ্যামচেম প্রতিনিধিরা জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহী হলে তাদের সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

র‍্যাগিংয়ে জড়িত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪৮ শিক্ষার্থীকে শাস্তি

র‍্যাগিংয়ে জড়িত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪৮ শিক্ষার্থীকে শাস্তি

অপরাধের হটস্পটে শুরু হচ্ছে যৌথ অভিযান

অপরাধের হটস্পটে শুরু হচ্ছে যৌথ অভিযান

শিক্ষা ক্যাডারে বড় নিয়োগ

শিক্ষা ক্যাডারে বড় নিয়োগ

৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ

৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App