×

জাতীয়

শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৮:৫২ পিএম

শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া চার সদস্য শপথ নিয়েছেন। তারা হলেন- মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, ড. মো. ফেরদৌস হোসেন ও ইয়াসমিন গফুর।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এ সময় আপিল বিভাগের বিচারপতি ও পিএসসির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৬ আগস্ট পিএসসির নতুন এই চার সদস্যকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। নতুন সদস্যরা যোগ দেওয়ায় বর্তমানে পিএসসিতে একজন চেয়ারম্যানসহ মোট সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। যোগদানের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া- যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, জানা গেল দিনক্ষণ

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, জানা গেল দিনক্ষণ

থাইল্যান্ডে স্কুটি দুর্ঘটনায় অভিনেতা খাইরুল বাসারসহ আহত ২

থাইল্যান্ডে স্কুটি দুর্ঘটনায় অভিনেতা খাইরুল বাসারসহ আহত ২

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪

নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে ১২ নির্দেশনা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে ১২ নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App