×

জাতীয়

দেশে গণিতচর্চা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৪:৪৬ পিএম

দেশে গণিতচর্চা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত

দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের (ইজিএমও) বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন বিষয়টি জানান।

আরও পড়ুন: ওবায়দুল কাদেরদের মতো রাজনীতিবিদদের জন্ম যেন আর না হয়

সাক্ষাতে পদকজয়ী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশলবিনিময় করেন এবং গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান।

এ সময় বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের (বিজিএমএফ) পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চাওয়া হয়। জবাবে প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণে একটি তহবিল গঠনের প্রস্তাব দেওয়া হলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে অর্থায়নে তাৎক্ষণিক সম্মতি জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির (বিডিএমও) পক্ষ থেকে স্কুল পর্যায়ে কার্যক্রমভিত্তিক গণিত চালুর প্রস্তাবেও তিনি সম্মতি দেন।

আরও পড়ুন: আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়: তথ্যমন্ত্রী

এ ছাড়া স্কুলশিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ের জন্য ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের আইইএলটিএস পরীক্ষার আদলে পৃথক গণিত দক্ষতা যাচাই পরীক্ষা চালুর প্রস্তাব করা হয়। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে ভবিষ্যতে সরকারের সহযোগিতার প্রয়োজন হলে তা দেওয়া হবে।

সাক্ষাতে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, আইএমওর জাতীয় কোচ মাহবুবুল আলম মজুমদার, বিজিএমএফের চেয়ার অধ্যাপক সাদিয়া হামিদ কাজী এবং বিডিএমও সদস্য মো. আব্দুল হাকিম খান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা পদকজয়ী শিক্ষার্থীরা হলেন- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মনামী জামান, যিনি আইএমও ব্রোঞ্জ ও ইজিএমও ব্রোঞ্জ পদক পেয়েছেন; চট্টগ্রাম কলেজের মো. রায়হান সিদ্দিকী, আইএমও রৌপ্য পদকজয়ী; ঢাকা ইমপিরিয়াল কলেজের জাওয়াদ হামীম চৌধুরী, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ মারজুক রহমান, আনন্দ মোহন কলেজের তাহসিন খান এবং রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের এম জামিউল হোসেন- তারা সবাই আইএমও ব্রোঞ্জ পদকজয়ী। একই প্রতিষ্ঠানের সাজি সেহনাই ইজিএমও ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে: আমির খসরু

শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে: আমির খসরু

নিউজিল্যান্ডও ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল, স্বাধীন তদন্তের দাবি

নিউজিল্যান্ডও ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল, স্বাধীন তদন্তের দাবি

দারিদ্র্য থামাতে পারেনি প্রান্তকে, এসএসসিতে জিপিএ-৫

দারিদ্র্য থামাতে পারেনি প্রান্তকে, এসএসসিতে জিপিএ-৫

গণভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পথে: মুজিবুর রহমান

গণভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পথে: মুজিবুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App