×

জাতীয়

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন যিনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৮:২৮ এএম

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন যিনি

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছে বিএনপি। মনোনয়ন পাওয়ার পর দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। নির্বাচিত হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন মির্জা ফখরুল।

তবে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তাকে কে শপথ পড়াবেন, তা নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে।

বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে তার সংসদীয় কার্যাবলি ডেপুটি স্পিকার পরিচালনা করেন।

সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, তৃতীয় তফসিলে উল্লেখিত সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণের আগে নির্ধারিত শপথ নিতে হয়। তৃতীয় তফসিলে রাষ্ট্রপতির শপথ পড়ানোর দায়িত্ব স্পিকারের ওপর ন্যস্ত করা হয়েছে।

তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় সংসদের স্পিকারের কার্যাবলি পরিচালনা করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এ কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে শপথ পড়ানোর দায়িত্ব ডেপুটি স্পিকার কায়সার কামালের ওপরই বর্তাবে।

অর্থাৎ, রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলে বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদকের হাতেই শপথ নিতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেল নিয়ে চমক দিল সচিব কমিটি

পে-স্কেল নিয়ে চমক দিল সচিব কমিটি

চট্টগ্রামে গ্যাস না পেয়ে চালকদের সড়ক অবরোধ

চট্টগ্রামে গ্যাস না পেয়ে চালকদের সড়ক অবরোধ

ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, আসল তথ্য জানালো পাকিস্তান

ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, আসল তথ্য জানালো পাকিস্তান

তিন দশকেও উন্মোচিত হয়নি যে রহস্য

তিন দশকেও উন্মোচিত হয়নি যে রহস্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App