×

জাতীয়

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৮ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৪:০৯ পিএম

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৮ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

সারাদেশে হামের প্রকোপ দিন দিন তীব্র আকার ধারণ করছে। এর মধ্যেই গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে  নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছে আরো ৭৯৮ শিশু।

শনিবার (১৫ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৮০৩ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৯ শিশু। ফলে হাম ও হামের উপসর্গ—দুই মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০২ জনে।

আরো পড়ুন: অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে আরও ৭২৮ শিশু। এই সময়ে ৭০০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বিপরীতে চিকিৎসা শেষে ৫৪৯ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গযুক্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮০০ জনের।

এ সময়ে মোট ১ লাখ ২৩ হাজার ৪৯৪ রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা মামলা আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টের কার্যতালিকায়

নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত, শিগগিরই মন্ত্রিসভায়

নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত, শিগগিরই মন্ত্রিসভায়

শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

আবারও খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

আবারও খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App