×

জাতীয়

বিএনপি সরকারের ১৮০ দিনের প্রাপ্তির হিসাব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৮:৩৪ পিএম

বিএনপি সরকারের ১৮০ দিনের প্রাপ্তির হিসাব

ছবি : সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে দেশে কোনো রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সোমবার (১৭ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কেন্দ্র ‘শাপলা’য় সরকারের ১৮০ দিনের কার্যক্রম তুলে ধরতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মাহদী আমিন বলেন, গত ছয় মাসে বাকস্বাধীনতা, আইনের শাসন ও মানবাধিকারের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ মানবিকতা দেখিয়েছে। বিভিন্ন সময় উসকানি ও অশোভন আচরণ করা হলেও সরকার ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে বলে দাবি করেন তিনি।

সরকারের ছয় মাসের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন এলাকায় জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নেওয়ার সময় ব্যাপক জনসমাগম হয়েছে। জনগণের আস্থা ও বিশ্বাসকে গুরুত্ব দিয়ে সরকার দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

মাহদী আমিন বলেন, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের বিভিন্ন কার্যক্রমে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটছে বলেও দাবি করেন তিনি।

জাতীয় সংসদের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, গত ছয় মাসে সংসদ অধিবেশন প্রাণবন্ত ছিল। সংসদ সদস্যরা বিভিন্ন বিষয়ে পরস্পরের সমালোচনা ও মতামত তুলে ধরেছেন। সরকারের দাবি অনুযায়ী, সংসদের প্রথম অধিবেশনেই শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে।

আওয়ামী লীগের প্রসঙ্গে মাহদী আমিন বলেন, সন্ত্রাসবিরোধী সংশোধিত অধ্যাদেশ সংসদে আইনে পরিণত হওয়ার মাধ্যমে আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে।

‘১৮০ দিন : মানুষের মর্যাদা ও সন্মান প্রতিষ্ঠা’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, ‘‘বর্তমান সরকার গত ছয় মাসে কী কাজ করেছে, আমি বলি সেটি হচ্ছে, এই রাষ্ট্র-সমাজে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা, মানুষের সম্মান প্রতিষ্ঠা করা। এগুলো আমরা দেখিনি; আগে ছিল না। আপনারা দেখেছেন, মিরপুরে যখন শিশু রামিসা হত্যা হত্যা হলো, সেই শিশু রামিসার ঘরে মাননীয় প্রধানমন্ত্রী নিজে গিয়েছেন। এর মানে হচ্ছে মজলুমের ঘরে যখন সরকারপ্রধান যান, তখন বুঝতে হবে যে আসলে এমন বাংলাদেশে আমরা প্রত্যাশা করি, যেখানে জনগণের কাছে রাষ্ট্র বা সরকার দায়বদ্ধ।”

প্রেস সচিব বলেন, ‘‘গতকাল মাননীয় প্রধানমন্ত্রী (কিশোরগঞ্জ) গিয়েছিলেন। আপনারা দেখবেন, আমাদের একটা বাস আছে। আমরা বাসে যাওয়ার সময় মাননীয় প্রধানমন্ত্রী যখন যাচ্ছেন, তখন বাস থেকে প্রধানমন্ত্রী খেয়াল করেছেন যে, কিছু সময় সম্ভবত রাস্তাটা খুব ক্লিয়ার।

“উনি সঙ্গে সঙ্গে নোটিস করলেন এবং কনসারন অথরিটিকে বললেন যে, সামনের দিকে যেন আর কখনো না হয়। সাধারণ মানুষ যেভাবে যাবে, মাননীয় প্রধানমন্ত্রী সেভাবে যাবেন। এই যে নিজেকে আলাদা করে না রেখে জনগণের সঙ্গে মিশে যাওয়া, জনগণের একজন হয়ে যাওয়া, এমন বাংলাদেশ কিন্তু আমাদের প্রত্যাশার জায়গায় ছিল এবং আমরা সেই বাংলাদেশটা পেয়েছি।”

মাহদী আমিন সরকারের ১৮০ দিনের বিভিন্ন দিক বিশ্লেষণ করে বলেন, “১৬ বছরের ফ্যাসিবাদ-পরবর্তী ধ্বংসস্তূপের মধ্য থেকে যে বাংলাদেশকে আমরা নতুন করে পুনর্গঠন করছি, সেখানে মাত্র ছয় মাসে সব সমস্যার শতভাগ সমাধান করে ফেলা হয়ত কিছুটা দুরূহ। তবে একটি বিষয় আজ নিশ্চিতভাবে বলা যায়, প্রতিটি ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই নির্বাচিত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারের রয়েছে সর্বোচ্চ আন্তরিকতা, সর্বোচ্চ দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা।”

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারি সাইমুম পারভেজ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক অধ্যাপক এসএম আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারি রাশেদ খান, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, প্রধানমন্ত্রীর স্ক্রিপট রাইটার মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মো. সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারি প্রেস সচিব কেএম নাজমুল হক, আবদুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার ও আশরোফা ইমদাদ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নানা সমস্যায় বাগেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান

নানা সমস্যায় বাগেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান

জামায়াতের দেশব্যাপী চার দফা লংমার্চ আসছে

জামায়াতের দেশব্যাপী চার দফা লংমার্চ আসছে

র‍্যাব বিলুপ্ত হয়ে গঠন হচ্ছে এসআরবি

মন্ত্রিসভায় অনুমোদন র‍্যাব বিলুপ্ত হয়ে গঠন হচ্ছে এসআরবি

বিজিবির অভিযান, ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

বিজিবির অভিযান, ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App