×

জাতীয়

বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসার আবেদন এখন অনলাইনে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:১৩ এএম

বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসার আবেদন এখন অনলাইনে

ছবি : সংগৃহীত

বিদেশি ভ্রমণকারীদের জন্য বাংলাদেশের ‘অন অ্যারাইভাল ভিসা’ ও ট্রানজিট ভিসার আবেদন প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। এখন বিমানবন্দরে পৌঁছানোর আগেই অনলাইনে এসব ভিসার জন্য আবেদন করা যাবে।

সম্প্রতি এ অনলাইন সেবা চালু হয়েছে বলে জানিয়েছেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের এসপি কামরুল ইসলাম।

আরও পড়ুন: ফখরুল-অলি মুখোমুখি, সংসদে সংখ্যার লড়াইয়ে এগিয়ে কে

তিনি জানান, বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা বা ট্রানজিট ভিসা নিতে আগ্রহী বিদেশি যাত্রীরা এখন অনলাইনেই আবেদন করতে পারবেন। এ জন্য একটি কিউআর কোড স্ক্যান করে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় ফরম পূরণ করতে হবে।

নতুন ব্যবস্থায় বিমানবন্দরে পৌঁছানোর আগেই ভ্রমণকারীরা অনলাইনে অ্যারাইভাল কার্ড বা ডিপারচার কার্ড পূরণ করার সুযোগ পাবেন।

আরও পড়ুন: শেখ হাসিনার ইস্যুতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর দিল্লি সফর

এর আগে অন অ্যারাইভাল ভিসার জন্য বিদেশি যাত্রীদের বাংলাদেশে পৌঁছে বিমানবন্দরের নির্ধারিত কাউন্টারে গিয়ে আবেদন করতে হতো। এরপর আবেদনকারীর তথ্য যাচাইসহ বিভিন্ন প্রক্রিয়ায় সময় লাগত। ফলে পুরো প্রক্রিয়াটি তুলনামূলক দীর্ঘ হয়ে যেত।

ইমিগ্রেশন পুলিশের এসপি কামরুল ইসলাম বলেন, অনলাইন ব্যবস্থা চালুর ফলে ভিসা আবেদনের প্রক্রিয়া আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে। এতে বিমানবন্দরে পৌঁছানোর পর যাত্রীদের অপেক্ষার সময়ও কমে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০৬

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০৬

সৌদির আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদির আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের জাকারিয়া

বিজয়ের শৈশবের ছবিতে কৃতিত্ব চাইলেন রাশমিকা

বিজয়ের শৈশবের ছবিতে কৃতিত্ব চাইলেন রাশমিকা

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের দায়িত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের দায়িত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App