×

জাতীয়

বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০২:১৮ পিএম

বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

ছবি: সংগৃহীত

দীঘ ৩৫ বছর পর জাতীয় সংসদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটে বঙ্গভবন ছাড়েন তিনি।

এক ভিডিওতে দেখা যায়, বঙ্গভবন থেকে অস্থায়ী রাষ্ট্রপতির গাড়িবহর বের হচ্ছে। বিদায় উপলক্ষে বঙ্গভবনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

আরো পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন ভোট দিতে পারবেন মির্জা ফখরুল, সংসদ কক্ষে ঢুকতে পারবেন না অলি

গার্ড অব অনারের পর হাফিজ উদ্দিন আহমদ সামরিক সালাম গ্রহণ করেন এবং বঙ্গভবনে উপস্থিত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকতা শেষে গাড়িবহরে করে বঙ্গভবন ত্যাগ করেন তিনি। বিদায়ের সময় দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন হাফিজ উদ্দিন আহমদ।

এদিকে, বঙ্গভবন থেকে তার গাড়িবহর বেরিয়ে যাওয়ার একটি ভিডিও এরই মধ্যে প্রকাশ পেয়েছে। এতে বিদায়ী রাষ্ট্রপ্রধানকে আনুষ্ঠানিক প্রটোকলের মধ্য দিয়ে বঙ্গভবন ত্যাগ করতে দেখা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

মার্কেট-দোকানপাট খোলা রাখার সময় বাড়াল সরকার

দুর্গাপূজা মার্কেট-দোকানপাট খোলা রাখার সময় বাড়াল সরকার

দুর্গাপূজার ছুটি নিয়ে চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

দুর্গাপূজার ছুটি নিয়ে চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

শিক্ষকতা: পেশার আড়ালে হারিয়ে যাচ্ছে মহত্ত্ব

বিশ্ব শিক্ষক দিবস শিক্ষকতা: পেশার আড়ালে হারিয়ে যাচ্ছে মহত্ত্ব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App