×

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ছিলেন যেসব এমপিরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৫:৩৩ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ছিলেন যেসব এমপিরা

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ২টা ১০ মিনিটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন গঠিত প্যানেলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই ভোটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অধিকাংশ সংসদ সদস্য ভোট দিয়েছেন।

তবে ভোটগ্রহণ শুরুর পর বিকেল ৪টা পর্যন্ত তিন সংসদ সদস্যকে ভোটকেন্দ্রে দেখা যায়নি। তাঁরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

সংসদ সূত্র জানায়, মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর ভোট দেওয়া সম্ভব হয়নি।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামকে ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। তবে ভোটকেন্দ্রে তাঁর অনুপস্থিতির বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

আরও পড়ুন: জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে : প্রতিমন্ত্রী

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বিএনপি কিংবা ১১ দলীয় জোটের যেকোনো প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার সুযোগ ছিল। তবে ভোটগ্রহণ চলাকালীন শেষ সময় পর্যন্ত তাঁকে ভোটকক্ষে দেখা যায়নি।

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, সংসদ সদস্যদের আসনভিত্তিক ভোটগ্রহণের জন্য তিনটি নির্ধারিত ব্যালট বাক্স রাখা হয়েছে। ভোটাররা ব্যালট পেপারে স্বাক্ষর করে গোপনীয়তার সঙ্গে ভোট দিচ্ছেন।

ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলার কথা রয়েছে। এ সময়ের মধ্যে ভোটার তালিকায় থাকা অনুপস্থিত সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে এসে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

ভোট দেওয়ার পর বিভিন্ন দলের সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কুশল বিনিময় ও ফটোসেশনে অংশ নেন। ভোটগ্রহণ শেষে নিয়ম অনুযায়ী ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়েমেনে শতাধিক যুদ্ধবিমান নিয়ে সৌদি জোটের হামলা

ইয়েমেনে শতাধিক যুদ্ধবিমান নিয়ে সৌদি জোটের হামলা

নৌকার বৈঠায় এখনো জেগে ওঠে সিংগাইর

নৌকার বৈঠায় এখনো জেগে ওঠে সিংগাইর

 জ্বর কমলেই কি ডেঙ্গুর বিপদ কাটে? যে সময়ে থাকতে হবে সবচেয়ে বেশি সতর্ক

জ্বর কমলেই কি ডেঙ্গুর বিপদ কাটে? যে সময়ে থাকতে হবে সবচেয়ে বেশি সতর্ক

এসআইয়ের সহায়তায় প্রাইভেটকারে ‘পিচ্চি রাজা’, পরে সাজানো হয় পালানোর নাটক

এসআইয়ের সহায়তায় প্রাইভেটকারে ‘পিচ্চি রাজা’, পরে সাজানো হয় পালানোর নাটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App