×

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রুমিন ফারহানার প্রতিক্রিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৭:৩৯ পিএম

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রুমিন ফারহানার প্রতিক্রিয়া

ছবি : সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টার পর রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৫টায় শেষ হয়।

তবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ভোটকেন্দ্রে অনুপস্থিত থেকে নির্বাচন নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

রুমিন ফারহানা বলেন, তাঁর কাছে রাষ্ট্রপতি নির্বাচন অর্থহীন মনে হয়েছে। কারণ, নির্বাচনে ফলাফল নিয়ে কোনো অনিশ্চয়তা না থাকলে সেটিকে প্রকৃত অর্থে নির্বাচন বলা যায় না। তাঁর মতে, ভোটের ফলাফল আগে থেকেই সবার জানা ছিল। তাই এটি নির্বাচন নয়, বরং মনোনয়ন।

তিনি বলেন, দেশে বড় ধরনের গণঅভ্যুত্থান হয়েছে, যার সঙ্গে মানুষের আত্মত্যাগ ও অনেক প্রত্যাশা জড়িয়ে আছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে একজন অরাজনৈতিক ও গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করতে পারেনি এটিও তাঁর কাছে হতাশাজনক।

আরও পড়ুন: রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন-ভাতাসহ যেসব সুবিধা পান

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার তৃতীয় কারণকে নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন রুমিন ফারহানা। তিনি বলেন, ভোটের আগে বিএনপির পক্ষ থেকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের কথা বলা হয়েছে। তাঁর দাবি, ২০১৬ সাল থেকে বিএনপি তাদের ‘ভিশন ২০৩০’-এ সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশের বিষয়ে কথা বললেও এখন দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সদস্যপদ হারানোর কথা বলা হচ্ছে।

রুমিন ফারহানা প্রশ্ন তুলে বলেন, এমন পরিস্থিতিতে তিনি কেন এই ভোটে অংশ নেবেন। তাঁর মতে, এ ধরনের ভোটে অংশ নেওয়া তাঁর কাছে গ্রহণযোগ্য নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নাহিদ ইসলামের বিস্ফোরক মন্তব্য

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নাহিদ ইসলামের বিস্ফোরক মন্তব্য

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় জামিন পেলেন আ’লীগ নেতা টিটো-আপেল

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় জামিন পেলেন আ’লীগ নেতা টিটো-আপেল

পাইকগাছায় চক্ষু ক্যাম্প, বিনা মূল্যে চিকিৎসা পেলেন ৩৫৫ জন রোগী

পাইকগাছায় চক্ষু ক্যাম্প, বিনা মূল্যে চিকিৎসা পেলেন ৩৫৫ জন রোগী

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রুমিন ফারহানার প্রতিক্রিয়া

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রুমিন ফারহানার প্রতিক্রিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App