×

জাতীয়

রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০২:৫৫ পিএম

রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলে সংবিধান অনুযায়ী তাঁর সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (নির্বাচনি এলাকা-৩) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকেই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন মির্জা ফখরুল, প্রজ্ঞাপন জারি

শূন্য হওয়া আসনে উপনির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

এ ছাড়া বিষয়টি অবহিত করে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

গরুচোর সন্দেহে গণপিটুনি: এক ভাই নিহত, অপর ভাই আহত

গরুচোর সন্দেহে গণপিটুনি: এক ভাই নিহত, অপর ভাই আহত

নিহত বাংলাদেশি নাগরিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

কলকাতায় অগ্নিকাণ্ড নিহত বাংলাদেশি নাগরিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনুমোদন পেলো যে ২৫ এজেন্সি

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনুমোদন পেলো যে ২৫ এজেন্সি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App