×

আইন-বিচার

যেসব মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০১:৫৬ পিএম

যেসব মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ছবি : সংগৃহীত

বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির মাধ্যমে রাষ্ট্রের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা ক্ষতির অভিযোগে দায়ের করা ১৫টি দুর্নীতি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) মির্জা আব্বাসসহ ২১ জনকে আসামি করে পৃথক ১৫টি মামলা দায়ের করে। এর মধ্যে মির্জা আব্বাসসহ ১২ জনকে সব কটি মামলায় আসামি করা হয়। মামলাগুলোতে সরকারি বাড়ি বিক্রির প্রক্রিয়ায় অনিয়ম, দরপত্রে কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছিল।

মামলায় মির্জা আব্বাস ছাড়াও এস এম জাফর উল্লাহ, মো. এমদাদুল ইসলাম, মোহাম্মদ আলী, গোলাম নবী, কাজী রিয়াজুল মনির, জিয়াউদ্দিন আহমেদ, আব্দুস সাদেক, হুমায়ুন খান, মীর মোশাররফ হোসেন, ইকবাল উদ্দিন চৌধুরী ও মো. শহীদ আলমকে আসামি করা হয়।

এ ছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরী ও আহমেদ আকবর সোবহানকে দুটি করে মামলায় আসামি করা হয়েছিল। পৃথক মামলায় আসামি করা হয় মেহেদী হাসান, শফিকুর রহমান কিরন, নুরুচ্ছাফা, মো. শুকুর মিয়া, হাসনা আহমেদ ও আলী হায়দার চৌধুরীকে। আদালতের রায়ে তারাও এসব মামলা থেকে খালাস পেয়েছেন।

যে অভিযোগে মামলা

দুদকের অভিযোগ ছিল, গুলশান, ধানমন্ডি ও শান্তিনগরসহ ঢাকার বিভিন্ন এলাকায় থাকা ১৮টি পরিত্যক্ত সরকারি বাড়ি বিক্রির ক্ষেত্রে দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম করা হয়। কম মূল্যের দরপত্রের মাধ্যমে পছন্দের ব্যক্তিদের বাড়িগুলো পাইয়ে দিয়ে সরকারের বিপুল পরিমাণ অর্থের ক্ষতি করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।

মামলায় আরও অভিযোগ করা হয়, তৎকালীন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে সরকারি বাড়িগুলো বিক্রির অনুমোদন দেন। এতে সরকার ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা আর্থিক ক্ষতির মুখে পড়ে বলে দাবি করা হয়েছিল।

২০০৭ সালে মামলা, ২৩ সাক্ষীর সাক্ষ্য

দুদক ২০০৭ সালের ২৯ মার্চ মামলাগুলো দায়ের করে। তদন্ত শেষে একই বছরের ২৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মামলার বিচার চলাকালে আদালত মোট ২৪ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত মির্জা আব্বাসসহ মামলার আসামিদের খালাসের রায় দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছেলে থেকে মেয়ে হয়েছে ক্রিকেটার, অতঃপর...

ছেলে থেকে মেয়ে হয়েছে ক্রিকেটার, অতঃপর...

সালমান শাহ হত্যা মামলা, ৫ দিনের রিমান্ডে ডন

সালমান শাহ হত্যা মামলা, ৫ দিনের রিমান্ডে ডন

অক্ষয়-প্রিয়াঙ্কার পুরনো প্রেমের গুঞ্জন, বাড়ি ছাড়েন স্ত্রী

অক্ষয়-প্রিয়াঙ্কার পুরনো প্রেমের গুঞ্জন, বাড়ি ছাড়েন স্ত্রী

নেপালের ভয়াবহ বন্যায় স্ত্রীসহ আটকা বাঙালি অভিনেতা খরাজ

নেপালের ভয়াবহ বন্যায় স্ত্রীসহ আটকা বাঙালি অভিনেতা খরাজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App