×

বিএনপি

নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পিএম

নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান।

আজ জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়।

প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করলে তা গৃহীত হয়। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের এ স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে আমানউল্লাহ আমান ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন—ময়মনসিংহ-৯ আসনের ইয়াসের খান চৌধুরী, নরসিংদী-৫ আসনের মো. আশরাফ উদ্দিন, জামালপুর-৩ আসনের মো. মোস্তাফিজুর রহমান বাবুল, গাজীপুর-১ আসনের মো. মজিবুর রহমান, মহিলা আসন-১০-এর নিলোফার চৌধুরী মনি, মহিলা আসন-১৮-এর ফাহমিদা হক, পটুয়াখালী-২ আসনের মো. শফিকুল ইসলাম এবং মহিলা আসন-৪০-এর মোসা. নাজমুন নাহার।

নতুন এই কমিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিষয়ে সুপারিশ এবং সংসদীয় কার্যক্রমে মন্ত্রণালয়-সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত

দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত

সংবিধান সংশোধন কমিটিতে এলে স্থায়ী কমিটির সভাপতি পাবে বিরোধী দল

স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান সংশোধন কমিটিতে এলে স্থায়ী কমিটির সভাপতি পাবে বিরোধী দল

কে হচ্ছেন বিএনপির মহাসচিব, আলোচনায় যারা

কে হচ্ছেন বিএনপির মহাসচিব, আলোচনায় যারা

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App