×

জাতীয়

নেতাকর্মীদের ব্যক্তি তথ্য সংগ্রহ মৌলিক অধিকার পরিপন্থী: বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০৪ পিএম

জাতীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে দলের নেতা-কর্মীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ মৌলিক অধিকার পরিপন্থী উল্লেখ করে- এই ধরনের উদ্যোগ বন্ধের দাবি জানিয়েছে বিএনপি। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত তুলে ধরে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকালে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান এই দাবি জানান।

তিনি বলেন, স্থায়ী কমিটির সভায় এনএসআইয়ের পক্ষ থেকে বিশেষ করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের ব্যক্তিগত তথ্যাদি সংগ্রহের জন্য যে ফরম পূরণের উদ্যোগ নেয়া হয়েছে। তা রাজনৈতিক অসৎ উদ্দেশ্য পূরণের প্রয়াস বলে চিহ্নিত করে ব্যক্তি ও রাজনৈতিক মৌলিক অধিকার পরিপন্থী এমন তৎপরতা বন্ধ করার দাবি জানানো হয়।

৬ ফেব্রুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকে বিএনপির খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু ছিলেন। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বৈঠকে যুক্ত হন।

নজরুল ইসলাম খান বলেন, স্থায়ী কমিটির সভায় আল-জাজিরা টেলিভিশসের দেশ ও দেশের স্পর্শকাতর প্রতিষ্ঠান সম্পর্কে প্রচারিত রিপোর্ট সম্পর্কে জনমনের উৎকণ্ঠা অবসানের জন্য সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা প্রকাশের যে দাবি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিলো তা এখনো না জানানোর নিন্দা জানিয়ে শিগগিরই দলের পক্ষ থেকে এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের সংবাদ ব্রিফিং অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

সভায় নড়াইল আদালতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাতক্ষীরার আদালতে দলে প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ ১০ জন এবং পাবনার ৪৭ জন নেতা-কর্মীকে ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দেয়া এবং দলের বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর ঘটনার নিন্দা জানানো হয়। এসব ঘটনার প্রতিবাদে আগামী ১১ জানুয়ারি দেশের সব মহানগর ও জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়। মিয়ানমারে নির্বাচিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলের ঘটনার নিন্দাও জানায় স্থায়ী কমিটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App