×

রাজশাহী

গরু ছাড়াই তৈরি হচ্ছে দুধ!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:০০ এএম

গরু ছাড়াই তৈরি হচ্ছে দুধ!

ছবি : সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় গরুর দুধ ছাড়াই রাসায়নিক উপাদান মিশিয়ে নকল দুধ তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উপজেলার কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে আবুল বাশারের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল দুধ তৈরির উপকরণ জব্দ করা হয়। পরে জব্দ করা এসব উপকরণ ধ্বংস করা হয়েছে।

অভিযানে ২ হাজার ৭০০ লিটার জেলি, ২০০ কেজি সয়াবিন তেল এবং ৩২০ লিটার তৈরি করা নকল দুধ পাওয়া যায়। অভিযোগ অনুযায়ী, জেলি, সয়াবিন তেল, পানি ও চিনি একসঙ্গে মিশিয়ে ব্লেন্ডিংয়ের মাধ্যমে গরুর দুধ ছাড়াই তৈরি করা হতো এসব দুধ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ অভিযানে নেতৃত্ব দেন। গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা প্রথমে ঘটনাস্থলে গিয়ে নকল দুধ তৈরির কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ইউএনওকে অনুরোধ জানান।

ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় নকল দুধ উৎপাদনের দায়ে কারখানার মালিক আবুল বাশারকে এক বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ কাজে সহযোগিতার দায়ে কর্মচারী সবুজ হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

অভিযানের সময় এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এ বি এম লুত্ফুল কবির, ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। ভাঙ্গুড়া থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।

আগেও একাধিকবার অভিযান, এবার কারাদণ্ড

স্থানীয় সূত্রে জানা গেছে, কৈডাঙ্গা গ্রামের আবুল বাশারের কারখানায় এর আগেও একাধিকবার অভিযান চালিয়ে নকল দুধ তৈরির রাসায়নিক উপকরণ পাওয়া গিয়েছিল। তবে এবারই প্রথম তাকে কারাদণ্ড দেওয়া হলো।

এলাকাবাসীর অভিযোগ, আবুল বাশার দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি করে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে আসছিলেন। এভাবে তিনি বিপুল অর্থের মালিক হয়েছেন বলেও দাবি স্থানীয়দের। তাদের ভাষ্য, এসব দুধ পান করে পেটের পীড়াসহ বিভিন্ন অসুস্থতায় আক্রান্ত হয়েছে অনেক শিশু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, অসাধু ব্যবসায়ীরা শিশুদের খাদ্যে ভেজাল মিশিয়ে বিপুল অর্থের মালিক হচ্ছেন। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ’

‘জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ’

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

মালয়েশিয়ায় চাকরির নামে ৬-৭ লাখ টাকা আদায়ের অভিযোগ

মালয়েশিয়ায় চাকরির নামে ৬-৭ লাখ টাকা আদায়ের অভিযোগ

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ করবেন যেভাবে

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ করবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App