প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পিএম
ছবি : সংগৃহীত
ওমানে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাসকাটের বাংলাদেশ দূতাবাস। চ্যান্সারি নতুন ভবনে স্থানান্তরের কারণে পাঁচ দিন কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানের বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দূতাবাস, মাসকাটের চ্যান্সারি আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বর্তমান স্থান থেকে নতুন ভবনে স্থানান্তর করা হবে। এ কারণে ১৫ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে নতুন চ্যান্সারি ভবন থেকে নিয়মিত কনস্যুলার সেবা চালু হবে।
নতুন চ্যান্সারি ভবনের ঠিকানা হলো: বাংলাদেশ দূতাবাস, মাসকাট, Plot No. 546 (Unit 001 & Unit 002), Villa No. 3126 (A & B), Street No. 3040, Al Sarouj, Bausher, Sultanate of Oman।
