×

জাতীয়

পালানোর অভিযোগে পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

পালানোর অভিযোগে পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

ফাইল ছবি

কর্মস্থল থেকে পলায়নের অভিযোগে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অবিলম্বে এই বরখাস্তের আদেশ কার্যকর হবে।

আরও পড়ুন: গাজী নজরুল ও তার স্ত্রী রিমান্ডে

পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, সচিবালয়ের নিরাপত্তা সাবেক অতিরিক্ত পুলিশ উপ-পুলিশ কমিশনার রাজীব দাস, সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, এটিইউ এর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এবং ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে।

দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক থাকার সুনির্দিষ্ট অভিযোগে বিভাগীয় ব্যবস্থা হিসেবে তাঁদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন ইসি সচিব

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন ইসি সচিব

অপ্রতিম হত্যা: মোবাইলের কলে মিলল নতুন সূত্র, তদন্তে বাড়ছে রহস্য

অপ্রতিম হত্যা: মোবাইলের কলে মিলল নতুন সূত্র, তদন্তে বাড়ছে রহস্য

চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি

চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি

ব্যালন ডি’অর নিয়ে বিস্ফোরক মন্তব্য ইয়ামালের

ব্যালন ডি’অর নিয়ে বিস্ফোরক মন্তব্য ইয়ামালের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App