×

জাতীয়

বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল কত?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল কত?

ফাইল ছবি

কাজের উদ্দেশ্যে বিদেশ যাওয়ার জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইতি) থেকে বাধ্যতামূলক বহির্গমন ছাড়পত্র নেওয়ার ক্ষেত্রে ‘কল্যাণ ফি’র পরিমাণ বাড়ানো হয়েছে। এতদিন এই ফি সাড়ে তিন হাজার টাকা থাকলেও এখন থেকে দিতে হবে সাড়ে পাঁচ হাজার টাকা।

রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক পরিপত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ফি বাড়ার কারণ

পরিপত্রে বলা হয়, প্রবাসী কর্মীদের সেবামূলক কার্যক্রমের পরিধি বাড়ায় তাদের সুরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করা এবং ডলারের বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই কল্যাণ ফি (বিদেশগামী, বিদেশে অবস্থানরত ও বিমানবন্দর থেকে আদায়কৃত) ৫ হাজার ৫০০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের শাহজালাল বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের উপ-পরিচালক শরিফুল ইসলাম জানান, আগামী ১ অক্টোবর থেকে নতুন এই কল্যাণ ফি কার্যকর হবে। উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে বিদেশগামীদের জন্য কল্যাণ ফি সাড়ে তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।

আনুষঙ্গিক ফি ও সুবিধা

অন্যান্য ফি: কল্যাণ ফির বাইরে আবেদনকারীকে বীমা ফি বাবদ এক হাজার টাকা দিতে হয়। তবে একসময় বিএমইটির স্মার্ট কার্ডের জন্য ৫০০ টাকা ফি নেওয়া হলেও বর্তমানে তা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়।

প্রবাসে কোনো কর্মীর মৃত্যু হলে দেশের বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর পর দাফন ও পরিবহন বাবদ ৩৫ হাজার টাকা এবং এককালীন আর্থিক অনুদান হিসেবে ৩ লাখ টাকা দেওয়া হয়।

অসুস্থ প্রবাসীদের চিকিৎসা সহায়তা, সন্তানদের শিক্ষা উপবৃত্তি এবং ডেটাবেজ এন্ট্রিসহ সার্বিক তদারকি এই বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘তেলের দাম বাড়ানো হয়নি, অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করা হয়েছে’

‘তেলের দাম বাড়ানো হয়নি, অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করা হয়েছে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও অর্থাভাবে পড়াশোনা অনিশ্চিত আলামিনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও অর্থাভাবে পড়াশোনা অনিশ্চিত আলামিনের

সরকারি ফি ১১শ, দাবি ৭০ হাজার: অবশেষে ২০ হাজারে রফা দফা

সরকারি ফি ১১শ, দাবি ৭০ হাজার: অবশেষে ২০ হাজারে রফা দফা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে জেলেদের ক্ষোভ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে জেলেদের ক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App