×

জাতীয়

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পিএম

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বিশ্বনেতাদের সম্মানে মঙ্গলবার স্থানীয় সময় রাতে নিউইয়র্কের বিলাসবহুল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বিশ্বনেতাদের সম্মানে মঙ্গলবার স্থানীয় সময় রাতে নিউইয়র্কের বিলাসবহুল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়।

আরও পড়ুন: জাতিসংঘে প্রথম দিনেই প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি

জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাঁদের সহধর্মিণীগণ এ নৈশভোজে অংশ নেন।

এর আগে সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে প্রাতরাশের আয়োজন করেন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানও অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মহাখালীতে বাসে আগুন, বনানীতে ককটেল বিস্ফোরণ

মহাখালীতে বাসে আগুন, বনানীতে ককটেল বিস্ফোরণ

মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে ১৮ ডিসেম্বর, সুযোগ পাবেন না যারা

মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে ১৮ ডিসেম্বর, সুযোগ পাবেন না যারা

নেতানিয়াহুর ক্ষমতা শেষ, সরকার গড়ার দায়িত্ব পেলেন আইজেনকোট

নেতানিয়াহুর ক্ষমতা শেষ, সরকার গড়ার দায়িত্ব পেলেন আইজেনকোট

খুলেছে বন্ধ কারখানা, কাজে ফিরেছেন গাজীপুরের শ্রমিকেরা

খুলেছে বন্ধ কারখানা, কাজে ফিরেছেন গাজীপুরের শ্রমিকেরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App