×

জাতীয়

পে-স্কেলের পর আরেক সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম

পে-স্কেলের পর আরেক সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা

ছবি : সংগৃহীত

নবম জাতীয় বেতনকাঠামোর (পে-স্কেল) প্রজ্ঞাপন জারির পর সরকারি চাকরিজীবীদের জন্য সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) মুনাফার হার নির্ধারণ করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে তহবিলের স্থিতি অনুযায়ী সর্বোচ্চ ১৩ শতাংশ পর্যন্ত মুনাফা পাবেন সংশ্লিষ্টরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থিতি অনুযায়ী মুনাফার হার

প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থবছরের শুরুতে জিপিএফের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত হলে মুনাফার হার হবে ১৩ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে ১২ শতাংশ এবং ৩০ লাখ টাকার বেশি হলে ১১ শতাংশ মুনাফা প্রযোজ্য হবে।

একই হারে অর্থবছরে জমা হওয়া চাঁদার ওপরও মুনাফা দেওয়া হবে। অর্থাৎ অর্থবছরের শুরুতে তহবিলের স্থিতি যে শ্রেণিতে থাকবে, সেই অনুযায়ী নতুন জমার ওপরও ১৩, ১২ অথবা ১১ শতাংশ হারে মুনাফা পাওয়া যাবে।

সিপিএফের ক্ষেত্রে যা প্রযোজ্য

সিপিএফভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা, করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা এক নয়। তাই এসব প্রতিষ্ঠান নিজেদের আর্থিক বিধিবিধান অনুসরণ করে প্রজ্ঞাপনে নির্ধারিত হারকে সর্বোচ্চ সীমা হিসেবে বিবেচনা করে কর্মচারীদের মুনাফার হার নির্ধারণ করতে পারবে।

তবে নির্ধারিত হার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

জিপিএফ হলো সাধারণ ভবিষ্য তহবিল, যেখানে সরকারি কর্মচারীরা নিয়ম অনুযায়ী বেতন থেকে অর্থ জমা রাখেন। অন্যদিকে সিপিএফ হলো প্রদেয় ভবিষ্য তহবিল, যা সাধারণত এমন প্রতিষ্ঠানে চালু থাকে যেখানে প্রচলিত সরকারি পেনশনব্যবস্থা নেই।

অর্থ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিধিমালার আওতায় নির্ধারিত নতুন মুনাফার হার ২০২৬-২৭ অর্থবছরের জন্য কার্যকর হবে।

পে-স্কেলও কার্যকর ১ জুলাই থেকে

এর আগে সরকার নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করে। এতে নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা নতুন মূল বেতনের ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মীরা ৫০ শতাংশ হারে বর্ধিত বেতন পাবেন।

২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডে ৭০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডে ৭৫ শতাংশ হারে বর্ধিত বেতন কার্যকর হবে। নতুন বেতনের অবশিষ্ট অংশ ২০২৭ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার বাড়ল লঞ্চের ভাড়া

এবার বাড়ল লঞ্চের ভাড়া

অক্টোবরে টানা ৫ দিনের ছুটি পেতে পারেন যেভাবে

অক্টোবরে টানা ৫ দিনের ছুটি পেতে পারেন যেভাবে

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি

ট্রাম্পের জাতিসংঘের ভাষণেও মিথ্যার ফুলঝুরি

ট্রাম্পের জাতিসংঘের ভাষণেও মিথ্যার ফুলঝুরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App