×

জাতীয়

বিকাশ, রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম

বিকাশ, রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন

ফাইল ছবি

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো—বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, দেশে ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। এসব আবেদনের মধ্য থেকে পাঁচটি প্রতিষ্ঠানকে প্রাথমিক অনুমোদনের জন্য বাছাই করা হয়েছে।

ডিজিটাল ব্যাংকের জন্য আবেদন করা অন্য প্রতিষ্ঠানগুলো হলো—ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মার্স, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক এবং মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশ ফাঁড়িতে এখন মাদকসেবীদের আড্ডাখানা

পুলিশ ফাঁড়িতে এখন মাদকসেবীদের আড্ডাখানা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার শঙ্কা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার শঙ্কা

সেনাবাহিনীর ২ কর্মকর্তা বরখাস্ত

সেনাবাহিনীর ২ কর্মকর্তা বরখাস্ত

মন্ত্রীদের বক্তব্যে মিল পাচ্ছেন না রুমিন ফারহানা

মন্ত্রীদের বক্তব্যে মিল পাচ্ছেন না রুমিন ফারহানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App