×

জাতীয়

প্রতিনিধি সভার আবেদন করেছিল জাসদ, পুলিশ বলছে ‘জানা নেই’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

প্রতিনিধি সভার আবেদন করেছিল জাসদ, পুলিশ বলছে ‘জানা নেই’

ছবি : সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিনিধি সভা আয়োজন, মাইক ব্যবহার ও নিরাপত্তার জন্য পুলিশের কাছে আগেই আবেদন করা হয়েছিল বলে দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। দলটির পক্ষ থেকে এমন একটি আবেদনের অনুলিপিও প্রকাশ করা হয়েছে, যেখানে পুলিশের গ্রহণের সিল ও স্বাক্ষর রয়েছে। তবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের আবেদন সম্পর্কে তাদের জানা নেই।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন- এমন অভিযোগ তুলে কার্যালয়টি ঘিরে রাখেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন এবং পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি মোহাম্মদ হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন।

বিকেল ৪টার দিকে জাসদ কার্যালয় থেকে একে একে বেশ কয়েকজনকে হাতকড়া পরিয়ে বের করে নিয়ে যেতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছিল এবং সেখানে বেশ কিছু বহিরাগত ব্যক্তি অবস্থান করছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় ইতোমধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে পল্টন থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি অভিযানও চলমান রয়েছে। হেফাজতে নেওয়া ব্যক্তিদের বিষয়ে তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে জাসদের দাবি, প্রতিনিধি সভা আয়োজনের পাশাপাশি মাইক ব্যবহার ও নিরাপত্তার জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি বরাবর গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর পৃথক আবেদন করা হয়েছিল। দলটির দাবি, আবেদনগুলো পুলিশ গ্রহণও করেছিল।

জাসদের পক্ষ থেকে বলা হয়, পুলিশের কাছে আবেদন করার পরও শনিবার তাদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় দলটির পক্ষ থেকে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

এ বিষয়ে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলা হলেও তারা কেউ আবেদনগুলোর বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন। তবে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, এ ধরনের কোনো আবেদনের বিষয়ে তার জানা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমানের পুরুষত্ব নিয়ে খোঁচা মারলেন আসিফ?

সালমানের পুরুষত্ব নিয়ে খোঁচা মারলেন আসিফ?

প্রতিনিধি সভার আবেদন করেছিল জাসদ, পুলিশ বলছে ‘জানা নেই’

প্রতিনিধি সভার আবেদন করেছিল জাসদ, পুলিশ বলছে ‘জানা নেই’

অপরিকল্পিত নগরায়নে বিপন্ন নদ-নদী, অস্তিত্বের প্রশ্ন

বিশ্ব নদী দিবস অপরিকল্পিত নগরায়নে বিপন্ন নদ-নদী, অস্তিত্বের প্রশ্ন

বাসভাড়া নিয়ে নৈরাজ্য, ভ্রাম্যমাণ আদালতের দাবি

বাসভাড়া নিয়ে নৈরাজ্য, ভ্রাম্যমাণ আদালতের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App