×

জাতীয়

প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের বড় সুখবর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের বড় সুখবর

ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় এখনো বঞ্চিত ৮১৭ জন প্রার্থী আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। যথাযথভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সরকার কাজ শুরু করেছে। এ বিষয়ে চূড়ান্ত আবেদনও পাওয়া গেছে।

তিনি জানান, জেলা প্রাথমিক শিক্ষা অফিস (ডিপিও) থেকে নিয়োগপত্র দেওয়ার সময় কয়েকজন প্রার্থীর ভেরিফিকেশন ও ঠিকানা পরিবর্তনসংক্রান্ত জটিলতা দেখা দেয়। এসব সমস্যা ধাপে ধাপে সমাধান করা হচ্ছে।

যেসব প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া এখনো শেষ হয়নি, তাদের বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এ নিয়ে রিভিউ কার্যক্রম চলছে এবং আগামী ১ অক্টোবর পর্যন্ত তা অব্যাহত থাকবে।

এ সময় তিনি জানান, অবশিষ্ট প্রার্থীদের নিয়োগের বিষয়েও পরবর্তী সময়ে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম

পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের বড় সুখবর

প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের বড় সুখবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App