×

জাতীয়

স্বাস্থ্যমন্ত্রী

হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পিএম

হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই

ছবি : সংগৃহীত

হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হৃদয়ের কোনো সতর্কসংকেত বা লক্ষণকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিশ্ব হার্ট দিবস ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবাই হৃদরোগ সম্পর্কে সচেতন হলেও অনেক সময় সেই সচেতনতা বাস্তব জীবনে প্রয়োগ করা হয় না। হৃদরোগের ক্ষেত্রে এ ধরনের অবহেলা ঝুঁকিপূর্ণ। তাই হৃদয়ের কোনো সংকেত বা সতর্কবার্তাকে গুরুত্ব দিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

তিনি বলেন, শুধু হৃদরোগ নয়, সংক্রামক ও অসংক্রামক—সব ধরনের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চিকিৎসকদের মানুষের ভরসার অন্যতম প্রধান জায়গা উল্লেখ করে সরদার সাখাওয়াত হোসেন বলেন, করোনাভাইরাস মহামারি, ডেঙ্গু এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের নিরাপত্তার কথা না ভেবে মানুষের সেবায় কাজ করেছেন। তাদের মানবিকতা ও পেশাগত দায়িত্ববোধ অনুকরণীয় বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান, প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদিরসহ অনেকে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. আ ফ খবির উদ্দিন আহমেদ।

এর আগে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে তিনি আয়োজিত র‌্যালিতেও অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান

কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান

কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর

একাদশে ভর্তি কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর

বাংলাদেশকে দুঃসংবাদ দিল কাতার

বাংলাদেশকে দুঃসংবাদ দিল কাতার

বাংলাদেশ-ভারত সম্পর্কে যে চ্যালেঞ্জের কথা বললেন হুমায়ুন কবির

বাংলাদেশ-ভারত সম্পর্কে যে চ্যালেঞ্জের কথা বললেন হুমায়ুন কবির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App