×

জাতীয়

এআই যেন নিয়ন্ত্রণহীন-যথেচ্ছভাবে ব্যবহৃত না হয়: রাষ্ট্রপতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

এআই যেন নিয়ন্ত্রণহীন-যথেচ্ছভাবে ব্যবহৃত না হয়: রাষ্ট্রপতি

ছবি : সংগৃহীত

জনকল্যাণে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পাশাপাশি ন্যানো ও জৈবপ্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও উদ্ভাবন বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে এআই যাতে নিয়ন্ত্রণহীন বা যথেচ্ছভাবে ব্যবহৃত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।

সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, এআইয়ের অনিয়ন্ত্রিত ব্যবহার মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই জনকল্যাণে এ প্রযুক্তির পরিমিত ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।

এ সময় কুয়েটের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক কার্যক্রমের সার্বিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, উন্নত ও মানসম্মত শিক্ষার সুযোগ শুধু রাজধানীকেন্দ্রিক না রেখে দেশের বিভিন্ন অঞ্চলে এর বিস্তার ঘটানো প্রয়োজন। একই সঙ্গে জাতীয় পর্যায়ের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

সাক্ষাৎকালে কুয়েটের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং কুয়েটের কয়েকজন অধ্যাপক উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুর্গাপূজায় আরও বাড়ল সরকারি ছুটি

দুর্গাপূজায় আরও বাড়ল সরকারি ছুটি

রোমাঞ্চকর লড়াই: ৬ গোলের থ্রিলারে জয়ী ব্রাজিল

রোমাঞ্চকর লড়াই: ৬ গোলের থ্রিলারে জয়ী ব্রাজিল

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কতদিন?

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কতদিন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App