×

জাতীয়

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সর্বশেষ যা জানালেন দিনেশ ত্রিবেদী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পিএম

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সর্বশেষ যা জানালেন দিনেশ ত্রিবেদী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মানুষের মাঝে ব্যাপক আগ্রহ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

তিনি বলেছেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছু চ্যালেঞ্জ থাকলেও শীর্ষ বৈঠকের মাধ্যমেই সেগুলোর সমাধান সম্ভব।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাইকমিশনার এই কথা জানান।

দিনেশ ত্রিবেদী বলেন, “প্রধানমন্ত্রীর সফর নিয়ে দুই দেশের মানুষেরই আগ্রহ আছে, সাধারণ মানুষও তাই চায়। সম্পর্কে কিছু চ্যালেঞ্জ রয়েছে ঠিকই, কিন্তু দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে বসলে সেসব সমস্যার সমাধান হয়ে যাবে।”

আরও পড়ুন: কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, ইউনিফর্ম ছাড়া ক্যাম্পাসে প্রবেশ নয়

ঢাকা-দিল্লি সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। নির্দিষ্ট কোনো তারিখ বা মাস নিয়ে এখনো কোনো কথা হয়নি, তবে এই সফর অবশ্যই হবে।” দুই দেশের সরকারপ্রধানের সরাসরি বৈঠকই ঢাকা ও নতুন দিল্লির সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন ভারতীয় এই কূটনীতিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অক্টোবর-নভেম্বরে এলএনজি আমদানিতে ঘাটতি হবে না: পেট্রোবাংলা

অক্টোবর-নভেম্বরে এলএনজি আমদানিতে ঘাটতি হবে না: পেট্রোবাংলা

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দেয়ার আহ্বান জামায়াত এমপির

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দেয়ার আহ্বান জামায়াত এমপির

টিসিবির কার্ড নিয়ে নতুন নীতিমালা, অগ্রাধীকার যাদের

টিসিবির কার্ড নিয়ে নতুন নীতিমালা, অগ্রাধীকার যাদের

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সর্বশেষ যা জানালেন দিনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সর্বশেষ যা জানালেন দিনেশ ত্রিবেদী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App