×

জাতীয়

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তে বাড়িটিতে পেট্রল বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। পুরোনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিষয়টি উত্থাপিত হলে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

এর আগে বুধবার (১১ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আগুনে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই অগ্নিকাণ্ডের বিষয়টি জানান সংসদ সদস্য নুসরাত।

বৃহস্পতিবার সংসদে বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, ঘটনার পর কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাবি করেছেন, ঘটনাস্থলে পেট্রল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি। অথচ সেখানে কোনো ফরেনসিক দলও যায়নি।

সংসদে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম জানতে চান, একজন সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমা হামলার অভিযোগ ওঠার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলে দাবি করা যায় কি না।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, যে বাড়িতে আগুন লেগেছে, সেখানে কেউ বসবাস করতেন না। নুসরাত তাবাসসুমের বাবা-মা অন্য একটি বাড়িতে থাকতেন। অগ্নিকাণ্ডের শিকার বাড়িটিতে দুটি ছাগল ও কিছু আসবাবপত্রসহ অন্যান্য মালামাল ছিল।

মন্ত্রী আরও জানান, বাড়িটিতে আগুন লেগেছে, নাকি কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে।

প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থলে পেট্রল বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল এবং বৈদ্যুতিক ওয়্যারিং পুরোনো হওয়ায় শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাই বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ফের বাড়ল জ্বালানি তেলের দাম

‘আমরা প্রথম টার্গেট হলে বিএনপি হবে দ্বিতীয় টার্গেট’

নাহিদ ইসলাম ‘আমরা প্রথম টার্গেট হলে বিএনপি হবে দ্বিতীয় টার্গেট’

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাজিলের নেতৃত্ব পেলেন রাফিনিয়া, নেপথ্যে বিশেষ সিদ্ধান্ত

ব্রাজিলের নেতৃত্ব পেলেন রাফিনিয়া, নেপথ্যে বিশেষ সিদ্ধান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App