×

জাতীয়

বাড্ডায় গুরুতর আহত কেন্দ্রীয় ছাত্রদল নেতা শফিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২১ পিএম

বাড্ডায় গুরুতর আহত কেন্দ্রীয় ছাত্রদল নেতা শফিক

ছবি : সংগৃহীত

রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। বাস থেকে নামার সময় পেছন থেকে আসা দ্রুতগতির আরেকটি বাসের ধাক্কায় তিনি আহত হন।

বুধবার (১৮ নভেম্বর) সকালে মেরুল-বাড্ডা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় শফিকুল ইসলামের বাম হাতের দুটি স্থানে হাড় ভেঙে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে থেঁতলে যাওয়ার আঘাত পেয়েছেন তিনি।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে দ্রুত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর বাম হাতে দুটি অস্ত্রোপচার করা হয়।

হাসপাতালের সহকারী সার্জন ডা. ইমরান হোসেন জানান, প্রাথমিক চিকিৎসার পর বুধবার দুপুরে শফিকুল ইসলামের বাম হাতে দুটি অস্ত্রোপচার করা হয়েছে। একই হাতে আরও একটি অস্ত্রোপচার করার কথা রয়েছে।

তবে শরীরে বড় ধরনের অন্য কোনো আঘাত না থাকায় আপাতত তিনি ঝুঁকিমুক্ত রয়েছেন বলে জানান চিকিৎসক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাড্ডায় গুরুতর আহত কেন্দ্রীয় ছাত্রদল নেতা শফিক

বাড্ডায় গুরুতর আহত কেন্দ্রীয় ছাত্রদল নেতা শফিক

বাড্ডায় গুরুতর আহত কেন্দ্রীয় ছাত্রদল নেতা শফিক

বাড্ডায় গুরুতর আহত কেন্দ্রীয় ছাত্রদল নেতা শফিক

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন গ্রেপ্তার রুহুল আমিন

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন গ্রেপ্তার রুহুল আমিন

সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে

বিরোধীদলীয় নেতা সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App