×

ক্যাম্পাস

সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৩১ পিএম

সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

ছবি: ভোরের কাগজ

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে মশাল মিছিল করেছেন ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতাকর্মীরা। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে থেকে মিছিলটি বের করা হয়। এতে ডাকসুর নেতাদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।

মিছিলে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, সহসাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং ক্যারিয়ার সম্পাদক মাজহারুল ইসলামসহ বিভিন্ন হল সংসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মশাল মিছিল থেকে শিক্ষার্থীরা ‘ভিপি আবু সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে আগুন কেন?’ এবং ‘লীগ করে মানুষ খুন, প্রশাসন গভীর ঘুম’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

জানা গেছে, রোববার ভোর সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে আবু সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় বাড়িতে তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন।

অভিযোগ রয়েছে, বাড়ির চারপাশের দেয়ালে অকটেন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত বিষয়টি টের পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো গেছে।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশব্যাপী জ্বালাও-পোড়াও ও নাশকতার অংশ হিসেবে তার পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সম্প্রতি ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত

৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত

সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাঁচ বিষয়ে আলোচনা করবে এনসিপি

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাঁচ বিষয়ে আলোচনা করবে এনসিপি

ডিসেম্বরে বিতর্কিত প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক

ডিসেম্বরে বিতর্কিত প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App