সিএমপির ৬ উপকমিশনারের দায়িত্ব রদবদল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) ছয় উপকমিশনারের দায়িত্বে রদবদল করা হয়েছে। নিয়মিত বদলির অংশ হিসেবে এ পদায়ন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এ-সংক্রান্ত আদেশ জারি করেন।
সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী জানান, সিএমপি থেকে দুই উপকমিশনারকে বদলি করা হয়েছে এবং নতুন করে দুজন যোগ দিয়েছেন। এ কারণে নিয়মিত বদলির অংশ হিসেবে বিভিন্ন পদে এ রদবদল আনা হয়েছে।
আদেশ অনুযায়ী, উত্তর বিভাগের উপকমিশনার মো. হাসান মোস্তফা স্বপনকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে পদায়ন করা হয়েছে। উত্তর বিভাগের নতুন দায়িত্ব পেয়েছেন মো. আরেফীন জুয়েল।
পশ্চিম বিভাগের উপকমিশনার আলমগীর হোসেনকে বন্দর বিভাগে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, বন্দর বিভাগের দায়িত্বে থাকা মো. আমিরুল ইসলামকে অ্যাস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া অ্যাস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের মোহাম্মদ আবু বকর সিদ্দিককে পশ্চিম বিভাগে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক পশ্চিম বিভাগের উপকমিশনার নিস্কৃতি চাকমাকে বন্দর বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
