×

জাতীয়

সুন্দরবনে ৬টি আগ্নেয়াস্ত্রসহ ২ বনদস্যু আটক

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৭, ০৬:৩৪ পিএম

সুন্দরবনের জোংড়া খাল থেকে বনদস্যু মোস্তফা ওরফে মাছ মামুন বাহিনীর দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-৮। আটককৃতদের কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

রবিবার বিকেলে অস্ত্র-গুলিসহ দস্যু রিপন ও সাইদকে খুলনার দাকোপ থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্স জানান, পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের (মোংলা) জোংড়া খাল এলাকায় বনদস্যু মোস্তফা বাহিনী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের গহীনে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দুই দস্যুকে আটক করা হয়। বাকী দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। আটক দস্যুরা হলো বাগেরহাটের রামপাল থানার রমজাইপুর গ্রামের মাহমুদ সরদারের ছেলে রিপন সরদার (৩৫) ও সাতক্ষীরার শ্যামনগর থানার চুনকুড়ি গ্রামের আব্দুল গাজীর ছেলে আবু সাইদ গাজী।

পরে আটককৃতদের কাছ থেকে ১টি দুইনালা বন্দুক, ২টি একনালা বন্দুক, ১টি কাটা রাইফেল, ২টি ওয়ান শুটার গান ও ১৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App