×

জাতীয়

১১ এপ্রিল ইউপি ভোট না নেওয়ার পক্ষে ইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ০৯:১৪ পিএম

করোনার ঊর্ধ্বগতির কারণে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বিষয়টি আগামী ১ এপ্রিল বিষয়টি চূড়ান্ত হবে। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে করোনা পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কমিশন।

আগামী ১১ এপ্রিল ৩৭১টি ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ দিন ১১টি পৌরসভায়ও ভোটগ্রহণের দিন ধার্য আছে।

ইসির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বৈঠকে এ বিষয়ে করোনা পরিস্থিতি বিবেচনা করে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কিন্তু কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ১ এপ্রিল বৈঠকে।

তিনি আরও বলেন, ‘আজকে কমিশন একটা সভা করেছে, সেখানে তারা বলেছে, ৩১ মার্চের পর আর নির্বাচন হবে না। করোনার কারণে এটা ইসির নীতিগত সিদ্ধান্ত।’

এ বিষয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘করোনার এই পরিস্থিতিতে আপাতত আমরা আলোচনা করেছি এবং আমাদের মনে হয়েছে, নির্বাচন কন্টিনিউ (চালিয়ে যাওয়া) করা ঠিক হবে না।’

তিনি বলেন, ‘আমরা আরও একটু দেখে, পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত নিতে চাই। আমাদের মনে হয়েছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আরও দেখবো। আরও দুই দিন দেখে দেখে হয়তোবা ১ এপ্রিল আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই : শফিকুর রহমান

এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই : শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন পে স্কেলে আরও যুক্ত হলেন যারা, নির্দেশনা জারি

নতুন পে স্কেলে আরও যুক্ত হলেন যারা, নির্দেশনা জারি

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App