×

জাতীয়

হেফাজতকে জঙ্গী সংগঠন ঘোষণার দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ০৬:৫৯ পিএম

হেফাজতকে জঙ্গী সংগঠন ঘোষণার দাবি

হেফাজতে ইসলাম।

‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’ কে জঙ্গী সংগঠন ঘোষণার দাবি জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিঙ্কেন -এর কাছে স্মারকলিপি পাঠিয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থিত মুক্তিযুদ্ধের চেতনার ধারক ছয়টি সংগঠন। সংগঠনগুলো হলো, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক শাখা, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, ইউএসএ কমিটি ফর সেকুলার এন্ড ডেমোক্রেটিক বাংলাদেশ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা, সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারেনস যুক্তরাষ্ট্র। শুক্রবার (৯ এপ্রিল) ‘৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানান হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়েছে, হেফাজতে ইসলাম বাংলাদেশ -এর নেতারা যদিও এই সংগঠনকে একটি ধর্মীয় সংগঠন হিসেবে দাবি করেন, কিন্তু তাদের সকল কর্মকান্ড- জঙ্গী সংগঠন- তালেবান এবং আইসিস- এর মত। হেফাজতে ইসলাম বাংলাদেশ ধর্মের নাম করে তাদের জঙ্গী কর্মকান্ডের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে নিজেদের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা চালিয়ে আসছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশব্যাপী নারী বিরোধী, সংখ্যালঘু বিরোধী এবং স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী কর্মকান্ড- চালিয়ে বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র বানানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশব্যাপী বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় এবং তারও কিছুদিন পূর্বে সিলেটের সুনামগঞ্জের শাল্লা গ্রামে সংখ্যালঘুদের উপরে সন্ত্রাসী হামলা চালায়, যার বিস্তারিত বিবরণ ও ছবিও এই স্মারকলিপিতে সংযুক্ত করা হয়েছে।

মুক্তিযুদ্ধের চেতনার সংগঠনগুলোর পক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিঙ্কেন -এর কাছে স্মারকলিপিতে আরো জানানো হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ মৌলবাদী সংগঠনটিকে যদি জঙ্গী সংগঠন ঘোষণা দিয়ে  দ্রুত নিষিদ্ধ করার চেষ্টা না করা হয়, তাহলে এই সংগঠনটি ধর্মের আড়ালে আরও ভয়াবহ হয়ে উঠবে। তারা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং দক্ষিণ-পূর্ব এশিয়া সহ যুক্তরাষ্ট্রের জন্যও বিপদজনক হয়ে পড়বে। উপরোল্লিখিত ছয়টি সংগঠনের পক্ষে স্মারকলিপিটি পাঠান  একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য, বিশিষ্ট বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App