×

জাতীয়

সাবেক উপসচিব আইরিন পারভীনের মৃত্যুবাষির্কী শনিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ১২:৪২ পিএম

সাবেক উপসচিব আইরিন পারভীনের মৃত্যুবাষির্কী শনিবার

আইরিন পারভীন বাঁধন

জনপ্রশাসনে কর্মরত উপসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি আইরিন পারভীন বাঁধনের (৪৮) ৫ম মৃত্যুবাষির্কী আগামীকাল শনিবার।

২০১৬ সালের ২৪ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাঁধন দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

বাঁধন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার স্ত্রী। এই দম্পতির একমাত্র সন্তান খান ইফতেশাম আবতাহি আরিয়ান।

সর্বশেষ ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে বাংলাদেশ ছাত্রলীগ থেকে তিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আইরিন পারভীন বাঁধন রাজপথের অন্যতম মেধাবী ছাত্রনেত্রী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন।

শিক্ষাজীবন শেষ হওয়ার পর তিনি ১১তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন। সর্বশেষ সিঙ্গাপুর হাইকমিশনে কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন ।

আইরিন পারভীন বাঁধনের পরিবারের পক্ষ তার ছেলে আরিয়ান এবং স্বামী ইসহাক আলী খান পান্না সকলের কাছে দোয়া চেয়েছেন ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App