×

জাতীয়

হিযবুত তাহরীর আইটি বিশেষজ্ঞ গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২১, ০৩:১৬ পিএম

হিযবুত তাহরীর আইটি বিশেষজ্ঞ গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত সদস্যর নাম এইচ. এম. মেহেদী হাসান রানা

কক্সবাজার থেকে এইচ. এম. মেহেদী হাসান রানা নামে হিযবুত তাহরীর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিযবুত তাহরীর -এর আইটি বিশেষজ্ঞ। অনলাইন মিডিয়ায় কথিত খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে নিষিদ্ধ জঙ্গী সংগঠন হিযবুত তাহরীর বিভিন্ন প্রচার প্রচারণাসহ অন্যান্য সদস্যদের মুক্তির জন্যও সে চেষ্টা করে আসছিল।

এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বৃহস্পতিবার (২০ মে) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এটিইউয়ের একটি দল গতকাল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিযবুত তাহরীর একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সদস্যর নাম এইচ. এম. মেহেদী হাসান রানা। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত মেহেদী হাসান রানা ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বনানী ক্যাম্পাস হতে বি.এস.সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং -এ পাস করেছে। বর্তমানে সে ব্র্যাকে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার হিসাবে ৩ বছর ধরে কর্মরত আছে। আটকের সময় তার কাছ থেকে ১টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ২টি সিমকার্ড ও তিন রকমের ৭টি ‘হিযবুত তাহরীর’ লিফলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান রানা হিযবুত তাহরীর -এর আইটি সেক্টরে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করছে। হিযবুত তাহরীর -এর অনলাইন সম্মেলন প্রচারণায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। অনলাইন মিডিয়ায় কথিত খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে নিষিদ্ধ জঙ্গী সংগঠন হিযবুত তাহরীর বিভিন্ন প্রচার প্রচারণাসহ অন্যান্য সদস্যদের মুক্তির জন্যও সে চেষ্টা করে আসছিল। তাছাড়া বর্তমান গণতান্ত্রিক সরকারকে উৎখাতের মাধ্যমে দেশে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কক্সবাজারের উখিয়া থানায় মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App