×

জাতীয়

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পরিবারের ৭ সদস্য করোনা আক্রান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২১, ০৫:০৩ পিএম

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পরিবারের ৭ সদস্য করোনা আক্রান্ত

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম ও তার স্ত্রী নুরুন্নাহার লিলি। ফাইল ছবি

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পরিবারের ৭ সদস্য করোনা আক্রান্ত

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম ও তার স্ত্রী নুরুন্নাহার লিলিসহ পরিবারের ৭ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।

নুরুন্নাহার লিলি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আক্রান্ত অন্যান্যরা হলেন তার ছোট ছেলে মোস্তাফা কৌশিক ইসলাম, তার স্ত্রী খাদিজা খানম, তাদের মেয়ে জারিন সুভা, বড় ছেলে মোস্তাফা আশীষ ইসলামের স্ত্রী রাজিয়া সুলতানা এবং তার ছেলে মোস্তাফা দ্রোহ।

রবিবার (১১ জুলাই) অধ্যাপক রফিকুল ইসলামের বড় ছেলে মোস্তাফা আশীষ ইসলাম দেবু এ তথ্য জানিয়েছেন।

মোস্তাফা আশীষ ইসলাম বলেন, আমি ছাড়া পরিবারের বাকি সাতজনের করোনা পজিটিভ হয়েছে। বাবা বাসায় চিকিৎসাধীন। মা অসুস্থ হওয়ায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধ্যাপক রফিকুল ইসলাম নিজের ও তার পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

অধ্যাপক রফিকুল ১৯৯১ ও ১৯৯৬ সালে যশোর-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে তিনি জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হন। ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হলে তাকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App