×

জাতীয়

সাভারে মসজিদ ভাঙচুর, সন্ত্রাসী হামলায় আহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ০৭:৪৬ পিএম

সাভারে মসজিদ ভাঙচুর, সন্ত্রাসী হামলায় আহত ১

হামলায় আহত আবুল কাশেম। ছবি: ভোরের কাগজ

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর কালি নগর জামে মসজিদে জুমার নামাজের পর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে একজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ জুলাই) জুমার নামাজের পর এ হামলার ঘটনা ঘটে।

উপর্যপুরি ছুরিকাঘাতে গুরুতর আহত ব্যক্তির নাম আবুল কাশেম (৩০)। তাকে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামালার সময় সন্ত্রাসীরা মসজিদের জানালা এবং দরজার কাচ ভাঙচুর করে। খবর পেয়ে সাভার মডেল থানার এসআই জাহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় যুবদল সভাপতি রাজু আহমেদের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে সাভার মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ওই মসজিদের নির্ধারিত ইমাম ছুটিতে থাকায় মসজিদ কমিটির সভাপতি মাজেদ কাজী জুমার নামাজের খুতবা দেন। এ সময় খুতবা দান এবং জুমার নামাজে ইমামতি নিয়ে স্থানীয় কয়েকজন বাধ সাধেন। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে নামাজ শেষে ঘটে হামলার ঘটনা। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App