×

জাতীয়

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশংসা করলেন পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ০৭:৫০ পিএম

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্ম দক্ষতার প্রশংসা করলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে কর্মদক্ষতা বেড়েছে তাতে আমাদের সবার উচিত তাদের প্রশংসা করা। তারা অত্যন্ত চমৎকার কাজ করছে।

শনিবার (৩১ জুলাই) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান গ্রহণ শেষে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এ কে আব্দুল মোমেন বলেন, জাপানকে এই টিকা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। এটি সম্পূর্ণ বিনা পয়সায় তারা আমাদেরকে দিয়েছেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপের সময় তিনি আশ্বস্ত করেছিলেন আমাদের অনুরোধ তারা রাখবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং উপদেশে আমরা, আমাদের কলিগরা, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, প্রবাসী কল্যাণমন্ত্রী- আমরা সবাই মিলে একযোগে কাজ করি।’

তিনি আরও বলেন, দুনিয়ার কোথাও শুনেছেন যে এক সপ্তাহে এক কোটির বেশি মানুষকে টিকা দেওয়া হবে? এটা কিন্তু মুখের কথা নয়। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর মিলে প্রতি সপ্তাহে এক কোটি টিকা দেবে। আমাদের টিকার অভাব আর নেই। সরবরাহ ঠিক আছে। সপ্তাহে এক কোটি করে দিলে দুই মাসে অর্ধেক জনগোষ্ঠীর টিকা দেওয়া হয়ে যাচ্ছে। অনেক পণ্ডিত নেতিবাচক লোকেরা বলে পাঁচ-ছয় বছর লাগবে। দুই মাসের মধ্যে অর্ধেক হয়ে যাবে। এই যে কর্মদক্ষতা, তার জন্য আমাদের সবাইকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশংসা করা উচিত।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতোসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

খনিজ সম্পদমন্ত্রী আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App