×

জাতীয়

করোনায় কবি দিলারা হাফিজের মায়ের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ০২:৪৬ পিএম

করোনায় কবি দিলারা হাফিজের মায়ের মৃত্যু

বেগম রহিমা হাফিজ

কবি দিলারা হাফিজের মা বেগম রহিমা হাফিজ ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) ভোররাতে তি‌নি ‌শেষ নিশ্বাস ত‌্যাগ ক‌রেন। তি‌নি করোনায় আক্রান্ত ছি‌লেন। তার বয়স হয়েছিলো ৮৬ বছর। মরহুমার স্বামী মানিক গঞ্জের গড়পাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বখসী হাফিজ উদ্দিনের পাশেই তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর নামে প্রতিষ্ঠিত ডাউটিয়া-গড়পাড়া রহিমা হাফিজ হাই স্কুলের মাঠে প্রথম জানাজা এবং নিজ গ্রাম গড়পাড়া বাড়ির মাঠে দ্বিতীয় জানাজা অনু‌ষ্ঠিত হয়। উল্লেখ্য, তি‌নি দেশের বিশিষ্ট কবি রফিক আজাদের শাশুড়ি ছিলেন। দেশে ও বিদেশে বসবাসকারী তাঁর প্রত্যেক সন্তানকে তিনি মনুষ্যত্ববোধের সুশিক্ষায় মানবিক মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তিনি একজন রত্নগর্ভা মা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App