×

জাতীয়

রূপপুর প্রকল্পের রেডিয়েশন মনিটরিং করবে স্পেকট্রোমিটার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:০২ পিএম

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রোডাকশন লাইন ও গবেষণাগারের নিরাপত্তা এবং জনগণের শরীরে রেডিয়েশন ডোজ নিয়ন্ত্রণ এবং স্বয়ংক্রিয়ভাবে তেজস্ক্রিয় রেডিয়েশনের মাত্রা পরিমাপ করা হবে। প্রকল্পের উভয় ইউনিটের স্বয়ংক্রিয় রেডিয়েশন মনিটরিংয়ে এক ধরনের বিশেষ স্পেকট্রোমিটার ব্যবহার করা হবে। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ার রোসাটম অটোমেটেড কনট্রোল সিস্টেমসের (আরএএসইউ) অধীনস্ত প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ফিজিক্যাল অ্যান্ড টেকনিক্যাল প্রবলেমস (আইপিটিপি) রূপপুর প্রকল্পের জন্য ১৬ সেট স্পেকট্রোমিটার তৈরি ও সরবরাহ করবে। সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে আরএএসইউয়ের অন্য একটি সংস্থা স্পেশালাইজড সাইন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট ফর ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং (এসএনআইআইপি)। চলতি বছরের শেষ নাগাদ আইপিটিপি স্পেকট্রোমিটারগুলো এসএনআইআইপিকে হস্তান্তর করবে।

এসএনআইআইপিগুলো স্বয়ংক্রিয় রেডিয়েশন মনিটরিং ব্যবস্থায় (এআরএমএস) সংযোজিত করে ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশে পাঠাবে। পারমাণবিক শক্তি শিল্প, যন্ত্র প্রকৌশল, মাইনিং, স্বাস্থ্যসেবা এবং গবেষণাগারে রেডিয়েশন মনিটরিংয়ের জন্য বিশ্বে স্পেকট্রোমিটার বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App