×

জাতীয়

মুফতি ইব্রাহীম আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৩ পিএম

মুফতি ইব্রাহীম আটক

মুফতি ইব্রাহীম

মুফতি ইব্রাহীমকে আটক করা হয়েছে। তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করা হয়। মুফতি ইব্রাহীমকে আটকের খবরটি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগীয় প্রধান এ কে এম হাফিজ আক্তার। তবে তাকে কী কারণে তাকে আটক করা হয়েছে সে ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। ‘করোনাভাইরাসের প্রতিষেধক ওয়ান ডট কিউ সেভেন প্লাস সিক্স ইকোয়েলটু সিক্সটিন’ ফর্মুলা দিয়ে আলোচিত হন ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহীম। এই ফর্মুলা দেওয়ার দিন এর ব্যাখ্যা না দিয়ে মুফতি ইব্রাহীমের বক্তব্য নিয়ে পরে বহু ট্রল হয়। তিনি সেদিন বলেন, ‘জানি, কিন্তু বলব না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App