×

জাতীয়

কিউকমের বিপণন প্রধান আরজে নিরব কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ০৯:২৫ পিএম

ই-কমার্স সাইট কিউকমের প্রধান বিপনণ কর্মকর্তা হুয়ামূন কবির নিরব ওরফে আরজে নীরবকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা প্রতারণার মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত এ আদেশ দেন।

এর আগে এদিন এক দিনের রিমান্ড শেষে নীরবকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী এর বিরোধিতা করে জামিন চান। পরে বিচারক উভয়পক্ষের শুনানি শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৮ অক্টোবর ভোরে আদাবর থানা এলাকার একটি বাসা থেকে নীরবকে গ্রেফতার করা হয়। সেদিই তাকে আদালতে তোলা হলে তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গ্রাহকদের পণ্য সরবরাহ না করে ৫৬ লাখ ৫৭ হাজার ৬১৯ টাকা আত্মসাৎ করার অভিযোগে আব্দুল্লাহ খান শৈশব নামে এক শিক্ষার্থী বৃহস্পতিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া, তার স্ত্রী সৈয়দা তাসমিনা তারিন, আরজে নিরবসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পরে গত ৩ অক্টোবর কিউকমের সিইও রিপনকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন তাকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App