×

এনসিপি

আরো ৩ শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৩:১৭ পিএম

আরো ৩ শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তরে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিলেন বিভিন্ন দল ও পেশার আরো ৩ শতাধিক নেতাকর্মী। 

শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় দলের কেন্দ্রীয় নেতারা। 

এদের মধ্যে রয়েছে বিভিন্ন রাজনৈতিক প্লাটফর্মের নেতাকর্মী, চাকুরিজীবী, উদ্যোক্তা, কনটেন্ট ক্রিয়েটর, ব্যবসায়ী ও চাকরি প্রত্যাশী।

শিগগিরই উত্তরার সহস্রাধিক গার্মেন্টস শ্রমিক এনসিপির শ্রমিক উইং জাতীয় শ্রমিক শক্তিতে যোগদান করবে। বিভিন্ন দল ও পেশাজীবী মানুষের ধারাবাহিক এনসিপি যোগদানের ফলে দলের সাংগঠনিক শক্তি ক্রমশই বাড়ছে বলে জানান দলের নেতারা। 

এসময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ অনেকেই। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না

অপ্রতিমের মা আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহন মন্ত্রী

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহন মন্ত্রী

ট্রাম্পের সঙ্গে একান্ত আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল

ট্রাম্পের সঙ্গে একান্ত আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App