×

এনসিপি

হাসনাত

বিএনপি সরকার বিদ্যুতের বদলে হারিকেন তুলে দিয়েছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৮:০৬ পিএম

বিএনপি সরকার বিদ্যুতের বদলে হারিকেন তুলে দিয়েছে

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বিদ্যুৎ সংকট, গণভোট, কর্মসংস্থান ও নির্বাচন নিয়ে বিএনপি সরকারের কঠোর সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, বর্তমান সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে নোয়াখালী জেলা এনসিপি এ কর্মসূচির আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের মতো ২০২৪ সালেও ভোটে অনিয়ম হয়েছে। তার দাবি, এবার ভোটের ফলাফল ঘোষণার পর ভোট কারচুপি করা হয়েছে, যা অতীতের নির্বাচন থেকে ভিন্ন।

তিনি আরও দাবি করেন, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও সেই জনমত প্রতিফলিত হয়নি। তার ভাষ্য, অতীতে ভোটের ফল প্রকাশের আগেই কারচুপির অভিযোগ ছিল, আর এবার ফল ঘোষণার পর তা হয়েছে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, জনগণ ও তরুণ প্রজন্মের প্রত্যাশা উপেক্ষা করে সংস্কার কার্যক্রম সফল করা সম্ভব নয়। এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও ছয় মাস পেরিয়ে নতুন কর্মসংস্থান কিংবা উল্লেখযোগ্য নিয়োগ কার্যক্রম দেখা যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আগে মাঝে মাঝে বিদ্যুৎ চলে যেত, এখন মাঝে মাঝে বিদ্যুৎ আসে। তার অভিযোগ, অনেক এলাকায় দিনে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না, অথচ সরকার লোডশেডিং না থাকার দাবি করছে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App