×

এনসিপি

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ছাত্রদলের হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৭:৫০ পিএম

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ছাত্রদলের হামলা

ছবি : সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। দলটির দাবি, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। হামলার সময় সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দলটি।

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নেওয়া দলের নেতাদের বহরে অতর্কিত হামলা চালানো হয়। তার দাবি, বিএনপির স্থানীয় নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহর লক্ষ্য করে এ হামলা চালায়।

তিনি আরও বলেন, হামলায় এনসিপির নেতাকর্মীদের পাশাপাশি দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিকও আহত হন। এছাড়া সাংবাদিকদের বহরে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে যুক্ত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App